• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে লোডশেডিংয়ের দাপট, জনজীবনে নেমেছে নীরব দুর্যোগ ভোগান্তির চরমে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও ব্যবসায়ী মহল

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৫১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারী যেন বিদ্যুৎ বিভ্রাটের করুণ এক প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কবলে পড়ে এই জনপদের মানুষের জীবন আজ দিশাহীন। দিনে-রাতে অসংখ্যবার বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা রীতিমতো স্থবির হয়ে পড়েছে।

তীব্র গরম আর বিদ্যুৎবিহীন পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শুধু শহরাঞ্চল নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও কোথাও টানা ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সব শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বিশেষ করে শিক্ষার্থীরা পড়াশোনার মারাত্মক ক্ষতির মুখে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। অনলাইন ক্লাস, কোচিং, এমনকি বিজ্ঞানভিত্তিক প্র্যাকটিক্যাল ক্লাসও স্থবির হয়ে পড়েছে।

অপরদিকে, বিদ্যুৎ সংকটের তীব্র অভিঘাত পড়েছে চিকিৎসা খাতেও। উপজেলা হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ইনজেকশন বা সংরক্ষণযোগ্য ওষুধ রাখার জন্য প্রয়োজনীয় ঠান্ডা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ব্যাটারিচালিত চিকিৎসা যন্ত্রপাতিও কার্যকারিতা হারাচ্ছে।

ব্যবসায়ী মহলেও নেমে এসেছে হতাশার ছায়া। দোকানপাটে বিদ্যুতের অভাবে পণ্য নষ্ট হচ্ছে। কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিনভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। আইসক্রিম, ঠান্ডা পানীয় এবং ফাস্টফুড ব্যবসায়ীরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যার পর অন্ধকারে দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

এই দুর্বিষহ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভূরুঙ্গামারীবাসী। কেউ কেউ অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে “মেরামতের কাজ চলছে” বলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। অনেকেই সতর্ক করে দিয়েছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জনঅসন্তোষ আরও তীব্র হতে পারে।

একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কেবল কথায় সম্ভব, বাস্তবায়নে চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকলে উন্নয়ন সম্ভব নয়।”

এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মিজানুর রহমান জানান,
“প্রয়োজনীয় চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি।”

জনগণের একটাই প্রত্যাশা—যেন অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে এই সংকট থেকে মুক্তি দেওয়া হয়। তাদের দাবি, কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপই পারে তাদের এই দুর্দশার অবসান ঘটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd