• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে শতবর্ষী বটগাছ উপড়ে প্রধান সড়ক বন্ধ, চেয়ারম্যানের গড়িমসিতে দুর্ভোগে প্রায় ১০ হাজার মানুষ

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৬৩৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামে শতবর্ষী একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে রয়েছে প্রায় এক মাস ধরে। ফলে ঈদগাহ মাঠসংলগ্ন ওই এলাকার প্রধান সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এতে মইদাম ও বাঁশজানীসহ আশপাশের গ্রামগুলোর প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই (২০২৫) মইদাম বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে শতবর্ষী বটগাছটি উপড়ে পড়ে। এরপর থেকেই যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ সাময়িকভাবে মাঠের ভেতর দিয়ে বিকল্প চলাচলের ব্যবস্থা করলেও টানা বৃষ্টির কারণে সেখানে কাদা জমে যাওয়ায় সেটিও অচল হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সবুর কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি জানানো হলে তিনি জানান, “এত বড় বটগাছ সরানোর মতো সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই।”

তবে ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ, মইদাম বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছটি অপসারণে আগ্রহ দেখিয়েছিলেন। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদে একাধিকবার জানানো হয়। পরবর্তীতে ইউএনও গোলাম ফেরদৌস স্যারের কাছেও লিখিত আবেদন করেন তারা। ইউএনও চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেন। কিন্তু এখনো পর্যন্ত গাছ অপসারণ কিংবা রাস্তা সচল করার কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় কথা, একটি গুরুত্বপূর্ণ প্রধান সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “যেখানে একটি গাছ সরাতে এক মাস লেগে যায়, সেখানে বড় কোনো দুর্যোগ হলে আমাদের কী হবে?”
তারা দ্রুত গাছটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল করার জোর দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

পুরো এলাকায় ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd