• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জলাবদ্ধতা নিরসনে সড়কের নীচ দিয়ে পাইপ বসানোয় সড়ক ধ্বসে জনভোগান্তী চরমে

মোহাম্মদ বাহার উদ্দিন / ২১০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ে জলাবদ্ধতা নিরসনের নিমিত্তে মহল্লাবাসীর উদ্যোগে সড়ক এর তলদেশে খনন করে পাইপ বসানোর সময়ে পানির তোড়ে ভেসে গেছে সড়কের উল্লেখ্যযোগ্য অংশ। এতে জনচলাচল ও যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসী জনদূর্ভোগ চরমে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার হইতে সুবিদপুরলক্ষীপুর সড়কে। এতে লাখাই উপজেলা ও বিবাড়িয়া জেলার নাসির ণগর উপজেলার প্রায় ২০/২৫ গ্রামের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ব্যস্ততম এ সড়কে সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক সহ জনচলাচলে ও পন্য পরিবহনে বিভিন্ন যান চলাচল করে আসছে।এমন পরিস্থিতিতে সড়ক পানির তোড়ে ভেসে যাওয়ায় ও যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় এলাকাবাসী পড়েছে ভোগান্তিতে।
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দের সূত্রে জানা যায় মোড়াকরি বাজার হইতে সুবিদপুর লক্ষীপুর সড়কের লক্ষীপুর মাঝহাটি নামক স্থানে সড়কের দক্ষিণ পাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এ এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ইউপি মেম্বার ও স্থানীয় লোকজনের সাথে আলাপকরে রবিবার (৪ আগস্ট) সকালে উল্লেখিত স্থানে সড়কের নীচ দিয়ে খনন করে পাইপ বসানোর উদ্যোগ গ্রহণ করে এবং কয়েকজন শ্রমিক দিয়ে খনন কাজ চালিয়ে যায়। পরবর্তীতে পাইপ বসানোর প্রাক্কালে পানির তোড়ে খননের স্থানে ১৫-২০ ফুট অংশ সম্পূর্ণ ধ্বসে যায়।এতে চলাচল রত যানবাহন ও লোকজন সড়কের দূপাশে আটকা পড়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ জানান অপরিকল্পিত ভারে সড়ক খনন করে পাইপ বসানোর ফলে এমনটা হয়েছে এতে নাসির নগর ফান্দাউক,সহ এতদন্চলের ২০/২৫ গ্রামের মানুষের ভোগান্তিতে পড়ছে।
এ বিষয়ে সংসলিষ্ট ইউপি সদস্য হীরা মিয়া জানান সড়কের একপাশে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় মাঝহাটির বাসিন্দারা তাদের দূর্ভোগের বিষয়ে আমাকে জানিয়েছে। বর্তমানে সড়কের এ বেহাল অবস্থায় আমি বাঁশ দিয়ে সাঁকো নির্মান করে জনচলাচলে ভোগান্তি লাঘবের চেষ্টা চালিয়ে যাচ্চি।
এ বিষয়ে মোড়াকরি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল জানান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পেয়ে তা পরিদর্শন করেছি। সড়কের নীচ দিয়ে খনন করে পাইপ বসানোর ফলে এমনটা হয়েছে বলে জানতে পেড়েছি। মাঝহাটীর লোকজন এ কাজ করেছে বলে জানা যায়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক এর সাথে আলাপ কালে তিনি জানান সংসলিষ্ট দপ্তরের অনুমতি ব্যতিরেকে যারা এমন কাজ করে জনভোগান্তী সৃষ্টি করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে জনচলাচলে ভোগান্তি লাঘবের চেষ্টা চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd