• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

তিস্তা নদীতে পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান / ৩১৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে তিস্তা নদী গর্জে উঠেছে। ভারতের সিকিম ও সমতল অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে বুধবার (১৩ আগস্ট) সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা ৫২.২২ মিটার ছুঁয়ে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচে ছিল। মাত্র ১২ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ৯ সেন্টিমিটার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বৃদ্ধির ফলে তিস্তাপাড়ের একাধিক নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।

ডালিয়া বাইশপুকুর এলাকার বাসিন্দারা জানান, তিস্তায় ঘন ও ঘোলা পানির স্রোত প্রবল বেগে ধেয়ে আসছে। পানির ‘শোঁ-শোঁ’ শব্দে চারপাশ কেঁপে উঠছে।

বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, কালিগঞ্জ ও আদিতমারীর তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে তিস্তা ব্যারাজের ভাটিতে, নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর মৌজায় তুহিন ক্রস বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বাঁধটি ভেঙে গেলে অন্তত চারটি ইউনিয়ন পানিতে তলিয়ে যেতে পারে। স্থানীয়রা বাঁধ রক্ষায় বাঁশ, কাঠের গুঁড়ি ও বালির বস্তা ফেলছেন।

পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের অনেক ঘরের চারপাশে জল ঢুকে পড়েছে, ডুবে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

তিস্তা নদী ভারতের সীমান্ত অতিক্রম করে নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফলে উজানে বন্যা দেখা দিলেই এর প্রভাব পড়ে বাংলাদেশের তিস্তাপাড়ের জনপদে। স্থানীয়রা জানান, টানা সারারাত বৃষ্টি হয়েছে এবং সকালেও তা অব্যাহত রয়েছে। ঢল ও বৃষ্টির কারণে চরাঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন, যা বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd