• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে পিবিজিএসই স্কিমের আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

এম এ ওয়াহেদ / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ 

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (PBGSI) স্কিমের আওতায় মেধার ভিত্তিতে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম আলম এর সভাপতিত্বে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ, অভিভাবকগণ ও শিক্ষার্থীবৃন্দ।

পরে ২০ জন শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সহ অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd