• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে স্বামীর পরকীয়ায় নববধূর আত্মহত্যা

মোঃ জয়নাল আবেদীন / ২৪৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন 

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্বামীর অবিশ্বাস ও পরকীয়া সম্পর্ক সহ্য করতে না পেরে রুমি আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে আলোকছিপি গ্রামের সুমন আলীর (২০) সঙ্গে বিয়ে হয় রুমি আক্তারের। তিনি একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ওসমান আলীর মেয়ে। বিয়ের পরপরই সুমন আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো।

রোববার (৭ সেপ্টেম্বর) সুমন তার প্রেমিকাকে নিয়ে ঢাকায় পালিয়ে যান। এর জেরে অভিমান ও মানসিক চাপে পড়ে সোমবার সকালে স্বামীর বাড়িতেই নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, “এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd