• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মুখে মধু, অন্তরে বিষ—দুই মুখো মানুষের প্রতিচ্ছবি

মোঃ মকবুলার রহমান / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

✒️মোঃ মকবুলার রহমান 

মানুষ স্বভাবতই ভালো থাকতে চায়। সুখে-শান্তিতে জীবন কাটাতে চায়। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা অন্যের ভালো থাকতে কখনোই সইতে পারেন না। তাদের মুখের কথা আর অন্তরের কথা মেলে না। তারা সামনে এক রকম আচরণ করে, কিন্তু পেছনে গিয়ে তার সম্পূর্ণ বিপরীত কাজ করে। এরা আসলে সমাজের জন্যই এক ধরনের বোঝা।

অনেক সময় দেখা যায়, আপনি ভালো কিছু করতে চাইলে তারা প্রথমে বাহবা দেয়, প্রশংসা করে, উৎসাহিত করে। কিন্তু সেই একই মানুষ পরে পিছনে গিয়ে সমালোচনা করে, হেয় করার চেষ্টা করে। তারা অন্যকে এগিয়ে যেতে দেখে সহ্য করতে পারে না। ফলে পেছনে কুৎসা রটানো, খারাপ মন্তব্য করা কিংবা ষড়যন্ত্র করাই তাদের মূল কাজ হয়ে দাঁড়ায়।

এই ধরনের মানুষ সমাজে দ্বিচারিতা ছড়িয়ে দেয়। তাদের মুখে মিষ্টি কথা থাকলেও মনে থাকে হিংসা, বিদ্বেষ আর প্রতিহিংসা। এর ফলে সমাজে এক ধরনের অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয়। প্রকৃত মানুষদের প্রতি আস্থা হারাতে থাকে সাধারণ মানুষ।

যারা সামনে এক রূপ আর পেছনে আরেক রূপ নিয়ে চলে, তারা মূলত নিজেদের দুর্বলতাকে ঢাকতেই এ কাজ করে। কারণ, যাদের আত্মবিশ্বাস আছে, যারা নৈতিকভাবে শক্তিশালী, তারা কখনো দ্বিচারিতা করে না। সৎ ও নীতিবান মানুষ সর্বদা একই রকম থাকে—সামনেও যেমন, পেছনেও তেমন।

তবে মনে রাখতে হবে, সমাজে যেমন ভণ্ড, দ্বিমুখী ও ঈর্ষান্বিত মানুষ আছে, তেমনি সৎ, সহানুভূতিশীল ও পরোপকারী মানুষও আছে। যারা প্রকৃত অর্থে অন্যের ভালো চায়, অন্যের কষ্টে পাশে দাঁড়ায়। আমাদের উচিত এই ধরনের ইতিবাচক মানুষদের সান্নিধ্যে থাকা এবং যারা সামনে এক কথা আর পেছনে আরেক কথা বলে, তাদের থেকে সতর্ক দূরত্ব বজায় রাখা।

শেষকথা
ভালো থাকতে চাইলে সবসময় ভালো মানুষদের সাথে থাকতে হবে। দ্বিচারী ও ভণ্ডদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের নীতি, সততা আর ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে। তবেই সমাজের ভেতরের এই দুই মুখো চেহারার ভিড়ে সত্যিকারের মানুষ হিসেবে টিকে থাকা সম্ভব ।

 

[✒️মোঃ মকবুলার রহমান, “সাপ্তাহিক অগ্রযাত্রা” নীলফামারী জেলা প্রতিনিধি ]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd