স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেন। উভয়েই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান অর্জন করেন ৫ হাজার ৭০৮ ভোট এবং শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৩ ভোট।
অন্যদিকে, জিএস পদে ফরহাদ হোসেন সর্বোচ্চ ১০ হাজার ৭৯৪ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯ ভোট।