• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঈদে ফাঁকা রাজধানী, নিরাপত্তায় ২৪ ঘণ্টা র‍্যাব টহল

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে পড়ার সম্ভাবনা থাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে নগরজুড়ে ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি জানান, ঈদকে কেন্দ্র করে প্রায় পৌনে দুই কোটি মানুষ ঢাকা ছেড়ে দেশের বিভিন্ন জেলায় চলে যেতে পারেন। এতে রাজধানীর অসংখ্য বাসাবাড়ি ফাঁকা হয়ে পড়বে, যা অপরাধীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চলবে। বিশেষ করে রাতের বেলায় ফাঁকা বাসাবাড়ি ও নির্জন এলাকাগুলোতে বাড়তি সতর্কতা রাখা হবে।”
র‍্যাব সূত্র জানায়, নগরীর বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা দ্রুত শনাক্ত ও প্রতিরোধে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সায়েদাবাদ বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে স্থাপন করা হয়েছে দুটি কন্ট্রোল রুম। এসব কন্ট্রোল রুমে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
র‍্যাব-১০-এর অধিনায়ক জানান, যাত্রীরা যদি টিকিট নিয়ে হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ফোনের মাধ্যমেও অভিযোগ গ্রহণ করা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
র‍্যাবের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd