এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আজকের এই দিনে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা উপজেলার লাখাই ইউনিয়ন এর সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ও প্রত্যন্ত অঞ্চলের গ্রাম কৃষ্ণপুর গ্রামে নারকীয় তাণ্ডব ও হত্যাযজ্গ চালিয়ে ১২৭ জন নিরীহ গ্রামবাসীকে একত্রিত করে ব্রাশফায়ার করে হত্যা করে। ১২৭ জন শহীদের স্মরণে নির্মিত হয়েছে কৃষ্ণপুর বধ্যভূমিতে স্মৃতি সৌধ।এ স্মৃতি সৌধ এর প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসন কর্মসূচী পালন করেছে।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামবাসীর উদ্যোগে পালন করা হয়েছে নানা কর্মসূচী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর প্রতিনিধি হিসেবে পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণ পুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর,শহীদ পরিবার এর সন্তান বাবলু রায়, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।
ফুলের শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা ১২৭ জন শহীদ সহ সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।সেই সাথে শহীদের পারলৌকিক মঙ্গল কামনা করেন।