• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল—নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আশ্বাস ধর্ম উপদেষ্টার

মোঃ মকবুলার রহমান / ৭৫ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশকে বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, পূজার্থীরা যেন নির্ভয়ে বুক ফুলিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। দৈনিক যুগান্তর সুত্রে এমনটি জানা গেছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন জানান, এবারের পূজায় সারাদেশে একটি বিশেষ হটলাইন চালু করা হচ্ছে। পূজামণ্ডপে বা আশেপাশে কোনো ধরনের অপরাধমূলক পরিস্থিতি দেখা দিলে হটলাইনে জানালে প্রশাসন দ্রুত উপস্থিত হয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন সুন্দর ও শান্তিতে পূজা উদযাপন করতে পারেন, সেটিই সরকারের প্রধান অঙ্গীকার।” এ লক্ষ্যে আগামীকাল (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সরকারের উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বছর পূজার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকায়। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি মন্দির ও পুকুরঘাট নির্মাণ করছে। ঢাকার খিলক্ষেতে মন্দিরের জন্য রেলওয়ের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে একটি নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “এই দেশ আমাদের সবার, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সৌহার্দ্যে চলবে। যারা সাম্প্রদায়িক, তারা কখনো মানবিক হতে পারে না। হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতা ত্যাগ করে ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা গড়ে তুলতে হবে।”

পূজাকেন্দ্রিক অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, “জমি-সংক্রান্ত বিরোধ বা স্থানীয় দ্বন্দ্বকে কেন্দ্র করে অপরাধ ঘটলেও তা প্রতিহত করতে স্থানীয় মানুষকেও সম্পৃক্ত করতে হবে। পূজামণ্ডপ বা উপাসনালয়ে হামলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।”

দক্ষিণ নালাপাড়া সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসীত বরণ সেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা ও দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd