• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এম এ ওয়াহেদ / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

লাখাইয়ে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়ে।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্যালীপ্যাড মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনুপম দাস অনুপ।
এ্ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা,কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব, লাখাই এসিআরসি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল জলিল, তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম,মাদনা বেগুনাই এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব, ভবানীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ার্দার,মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল আমিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন হাওর বেষ্টিত লাখাইয়ে শিক্ষার্থীরা সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে দক্ষতা অর্জন করে জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে এবং লাখাই সুনাম বয়ে আনতে পারে। আজকের এ প্রতিযোগিতায় আমরা আমাদের সেরাদের বাছাই করে জেলা পর্যায়ে পাঠানোর মাধ্যমে জাতীয় পর্যায়ে শেষ্টত্ব অর্জনের সুযোগ সৃষ্টি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd