• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

মাটির তৈরি তৈজসপত্র বিক্রির আয়ে সংসার চালায় লাখাইর শাহীন

এম এ ওয়াহেদ / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধিঃ 

একসময় মাটির তৈরি সহ নানা ধরনের মৃৎ পাত্র ও তৈজসপত্র এর বেশ রমারম ব্যবসা ছিল। ছিল মৃৎ পাত্রের কদরও।কিন্তু সময়ের ব্যবধানে ও দিন বদলের মৃৎ শিল্পীদের মাটির তৈরি তৈজসপত্র, বাসনকোসন, নাইন্দা,গামলা,মটকা,শখের হাঁড়ি, বিভিন্ন ধরনের খেলনার বেশ চাহিদা থাকলেও প্লাস্টিক পন্যের সহজলভ্যতা ও টেকসই হওয়ায় মৃৎ পাত্রের চাহিদা দিন দিন কমে যাচ্ছে।
একসময়ে লাখাই উপজেলার মৃৎ শিল্পীদের মাটির তৈরি তৈজসপত্র ও প্রতিমা শিল্পী গড়া প্রতিমার দেশজুড়ে খ্যাতি ছিল। কালের পরিক্রমায় তা এখন হারিয়ে যেতে বসেছে। বর্তমানে উপজেলার মোড়াকরি ও পূর্ব বুল্লা গ্রামে ৪০/৫০ পরিবার এ পেশায় জড়িত রয়েছে বলে জানা যায়। আর এ মৃথ শিল্পীদের গড়া নানা পন্য সামগ্রি বিক্রি করে জীবন চালিয়ে যাচ্ছে অনেকে। এমনই একজন হতদরিদ্র মানুষ উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর মোড়াকরি গ্রামের সমুজ আলীর পুত্র মোহাম্মদ শাহীন মিয়া(৪৩)। তিনি দীর্ঘ ১৮ বছর যাবত উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কাঁধে মাটির তৈরি পন্য সামগ্রি নিয়ে ফেরী করে আসছেন। তিনি মোড়াকরি গ্রামের মৃৎশিল্পীদের নিকট থেকে ও বিভিন্ন স্থান থেকে মাটির তৈরি তৈজসপত্র সংগ্রহ করে এনে তা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁধে নিয়ে ফেরী করে বিক্রি করে আসছেন।এতে তাঁর দৈনিক গড়ে ১ হাজার থেকে দেড় হাজার টাকার মতো বিক্রি হয়।এতে গড়ে দৈনিক আয় হয় ৪-৫ শত টাকার মতো।
শাহীন মিয়ার তেঘরিয়া গ্রামে ঘুরে ফেরি সময় তাঁর সাথে আলাপকালে জানান তিনি জানান স্ত্রী, মা-বাবা, ১ ছেলে, ১ মেয়ে সহ ৬ সদস্যের পরিবার এ এ সামান্য আয়ে সংসার জীবন পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য। তাই দিনের বেলায় ফেরি করে হাঁড়ি পাতিল বিক্রি করে উপার্জিত আয়ের পাশাপাশি রাতের বেলায় মোড়াকরি স্ট্যান্ড এ নৈশপ্রহরী হিসাবে কাজ করে যাচ্ছি। এতে কোন রকমে সংসারটা চালিয়ে যেতে পারছি। তিনি আরোও জানান ভিটেবাড়ি ব্যতীত নিজের কোন জমিজমা নেই। তাই সতভাবে চলতে আমি এমন কষ্টের কাজ করা ছাড়া কোন গতি নেই। শাহীন মিয়া আরোও জানান আমি অভাব অনটন এ দিনাতিপাত করেও ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমার মেয়ে ৭ ম শ্রেণীতে এবং ছেলে ৫ম শ্রেনীতে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd