• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জানালা ভেঙে চার লক্ষ টাকার মালামাল চুরি

মোঃ জয়নাল আবেদীন / ৩০০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

৬

মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঘরের জানালা ভেঙে প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ি হাট এলাকায় মৃত শামসুল ওরফে কসিরতের ছেলে সাগর আহমেদের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরের দল গভীর রাতে বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও সংরক্ষিত জায়গায় রক্ষিত মূল্যবান সব জিনিসপত্র নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল—ব্যবসার যন্ত্রাংশ, গাড়ির পার্টস, ট্রাক্টরের হালের সরঞ্জাম, গ্যাস চুলা, রাইস কুকার, প্রেসার কুকার, পানির পাম্প, টিউবওয়েল, থালা-বাসন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী সাগরের স্ত্রী মুন্নি আক্তার বলেন,

> “আমি পারিবারিক কারণে ঢাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই সুযোগে চোরেরা ঘরের জানালা ভেঙে সবকিছু নিয়ে গেছে। এমন ক্ষতির কথা ভাবতেই কষ্ট লাগছে।আমি নিরুপায় হয়ে গেছি ,কি করব ভেবে পাচ্ছি না। আমি পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব।”

এলাকাবাসী জানান, সম্প্রতি বালিয়াডাঙ্গীর বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়ে গেছে। চোরেরা নানাভাবে ফাঁকি দিয়ে এসব অপরাধ সংঘটিত করছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd