• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি, দ্রুত ক্ষতিপূরণের দাবি রপ্তানিকারকদের

বার্তা বিভাগ / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় দ্রুত বিমা দাবি নিষ্পত্তি ও বিশেষ সরকারি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার রাজধানীর কাওরান বাজারের হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়া ও কৃষিপণ্য খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, “কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এটি কেবল আর্থিক ক্ষতি নয়, দেশের রপ্তানি খাতের ভাবমূর্তিতেও আঘাত হেনেছে।” তিনি আরও জানান, প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের রপ্তানি ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির একটি।

ইএবি সভাপতি অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে রপ্তানিকারকরা কার্গো ভিলেজে নিরাপত্তা ঘাটতি, অপর্যাপ্ত গুদাম ব্যবস্থাপনা ও মালামাল চুরির বিষয়ে অভিযোগ জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।”

সংগঠনটির তথ্যমতে, ওষুধ, তৈরি পোশাক, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য ও ফলমূলসহ বিভিন্ন খাতের রপ্তানি পণ্য এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদেশি ক্রেতারা বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, যা ভবিষ্যতে অর্ডার ও চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যবসায়ীরা কার্গো ভিলেজে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম, রাসায়নিক পণ্য সংরক্ষণের জন্য আলাদা এলাকা এবং সম্পূর্ণ অটোমেটেড লজিস্টিক ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবি জানান।

ইএবি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও শত শত টন রপ্তানি পণ্য আগুনে পুড়ে যায়।

সুত্রঃ ইএবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd