• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

রাজবাড়ীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ আমিরুল হক / ১১৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (০৮ নভেম্বর) সকালে আইডিইবি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় আডিইবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মেহেদী মিল্লাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান সোহান বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, একটি দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন দক্ষ জনশক্তি। তারই ধারাবাহিকতায় আইডিইবির প্রকৌশলীরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd