মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাজার থেকে কাঁঠাল ডাংগি যাওয়ার পথে মিজান পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতির একটি পিকআপ সোজা এসে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ভ্যানচালক যারদিশ।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত যারদিশ(৭০) পিতা মৃত আজিজ তিনি হরিপুর উপজেলার আমলডাংগা কামারপুকুরের বাসিন্দা।
তিনি হোসেনগাঁও ইউনিয়নের চরোল পাড়ায় বসবাস করতেন।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে নিহতের স্বজনরা।
দূর্ঘটনার বিষয়টি থানা পুলিশ পরিদর্শন করেছেন।