দীপ্ত কুমার,তাড়াশ উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চালা মাগুরা গ্রামের বাসিন্দা, মৃত চৈতন্য সরকারের ছোট ছেলে উত্তম সরকার (বয়স আনুমানিক ২৫ বছর) গত ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার চার দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল আনুমানিক ২টার দিকে উত্তম সরকার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
উত্তম সরকার মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের জ্যাকেট, এবং তিনি একটি লাল রঙের সিটি ১০০ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।
চার দিন ধরে কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি স্থানীয়দের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
👉 সন্ধান পেলে যোগাযোগ করুন
কেউ যদি উত্তম সরকারকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
📞 ০১৭৭৯০৮৬১০৪
পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে দ্রুত উত্তম সরকারকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।