• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

কাওছার আহমেদ / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

১৫

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই যুবক ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।

বুধবার (১১ নভেম্বর) ডিবি-২ গত ২৪ ঘন্টার অভিযানে উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া হতে লাউচাপড়া গামী ডমুরতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উমর আলী (২৩), লালু মিয়া (২৬) ও বিজয় মিয়া (১৭)। গ্রেপ্তারকৃত আসামি তিন জনই পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার বাসীন্দা।
ডিবি-২ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া যাওয়ার পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় উমর আলীর নেতৃত্বাধীন একটি চোরাচালান চক্রের সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াছমিন জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd