• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল ইসলাম গ্রেপ্তার সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল লাখাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটার হিড়িক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিক পালিত মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় লাইসেন্সের ক্যাটাগরি না মেলায় ভারী যানবাহনের চালকদের জরিমানা রানী বিলকিস ও হজরত সুলাইমান (আ.)-এর বিস্ময়কর ঘটনা

লাখাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটার হিড়িক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে

এম এ ওয়াহেদ / ১৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

২৫

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার হিড়িক। সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। লাখাইয়ে কৃষিজমি,চলাচলের রাস্তা ও জনসাধারণের সম্পত্তির ক্ষতি সাধন এর অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবরে ১৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার ১নম্বর লাখাই ইউনিয়ন এর শিবপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র মোঃ রফিক মিয়া।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত একই গ্রামের জমির আলীর পুত্র হাদিস মিয়া ও মৃত খালেক মিয়ার পুত্র গিয়াসউদ্দিন অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে তা বিভিন্ন গন্তব্যে পরিবহন করে চলেছে। এতে কৃষক কূলের জমি,জমির আইল,জনচলাচলের রাস্তা প্রতি নিয়ত ক্ষতি সাধন করা হচ্ছে। এতে জনগণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। লাগাতার মাটি কাটা ও পরিবহনের ফলে নির্বিঘ্নে চলাচল করা বিশেষ করে বিদ্যালয় গামী শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি জমি থেকে মাটি কাটার ফলে পার্শবর্তী জমি ক্ষতি সাধন এর ফলে কৃষকরা তাদের জমিতে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।গ্রামীণ রাস্তা ঘাটের ক্ষতি সাধন করা সহ পরিবেশ দূষণের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সাথে আলাপকালে জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংসলিষ্ট দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।ইতিমধ্যে সংসলিষ্ট ভূমি অফিসের তহশিল দারকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভূমি ব্যবস্থাপনা আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd