• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল ইসলাম গ্রেপ্তার সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল লাখাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটার হিড়িক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিক পালিত মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় লাইসেন্সের ক্যাটাগরি না মেলায় ভারী যানবাহনের চালকদের জরিমানা রানী বিলকিস ও হজরত সুলাইমান (আ.)-এর বিস্ময়কর ঘটনা

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

কাওছার আহমেদ / ২০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

২৭

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী বৈষ্ণব পাড়া এলাকার ১০৮৯ সীমান্তের পিলারের কাছে অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।
এসময় বাঁশঝাড়ের পাশে একটি গর্ত থেকে ১০৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিওপির বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর।
১৮.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd