ইসলামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
কাওছার আহমেদ
/ ১৩
Time View
Update :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Share
ইসলামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর। জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের। অভিযানকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স জেকি ব্রিকস-০২-কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটা ও...
১৯
কাওছার আহমেদ, জেলা প্রতিনিধি, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স জেকি ব্রিকস-০২-কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।