• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Headline
লাখাই রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি পুনর্গঠন, সভাপতি ওয়াহেদ, সম্পাদক বিল্লাল জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল জামালপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৫ বছর বয়সী আরোহীর দেবীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত মালিকানা, লাখাইয়ে দুই গাছ কাটাকে ঘিরে বিতর্ক অভিযানেও থামছে না চোরাচালান, বকশীগঞ্জ সীমান্তে মাদক-গরু ও ভারতীয় পণ্যের রমরমা বাণিজ্য জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রদর্শনী মেলায় ২৯ স্টল জামালপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ইসলামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল

কাওছার আহমেদ / ১৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

২১

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

জামালপুর শহরের কয়েকটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শহরের চন্দ্রা এলাকার বাইপাস প্রধান সড়ক, পৌর এলাকার জঙ্গলপাড়া এবং কলেজ সংলগ্ন সড়কে পৃথকভাবে এই মিছিল বের করা হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে হঠাৎ করেই একদল নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল ও সংগঠনের ব্যানার নিয়ে সড়কে নেমে আসেন। মিছিলকারীরা সড়ক প্রদক্ষিণ করার সময় সরকারবিরোধী এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এই মিছিলের খবরে আশপাশের এলাকায় মুহূর্তেই উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যান।

​এদিকে মশাল মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

​ঘটনার পরপরই শহরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুর সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বাড়ানো হয়েছে।

মিছিলকারীদের পরিচয় শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​পুলিশ আরও জানায়, বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd