• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
লাখাই রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি পুনর্গঠন, সভাপতি ওয়াহেদ, সম্পাদক বিল্লাল জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল জামালপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫৫ বছর বয়সী আরোহীর দেবীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে স্বর্ণকারকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত মালিকানা, লাখাইয়ে দুই গাছ কাটাকে ঘিরে বিতর্ক অভিযানেও থামছে না চোরাচালান, বকশীগঞ্জ সীমান্তে মাদক-গরু ও ভারতীয় পণ্যের রমরমা বাণিজ্য জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রদর্শনী মেলায় ২৯ স্টল জামালপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ইসলামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

লাখাই রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি পুনর্গঠন, সভাপতি ওয়াহেদ, সম্পাদক বিল্লাল

লাখাই হবিগঞ্জ প্রতিনিধি / ১৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

১৮

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক হিসেবে বিল্লাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মহিউদ্দিন আহমেদ রিপন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বুল্লাবাজারে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন এম এ ওয়াহেদ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, পারস্পরিক ঐক্য ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আলোচনায় অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান এবং সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময় শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এম এ ওয়াহেদকে সভাপতি, বিল্লাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন আহমেদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সৌহার্দ্য বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি লাখাই উপজেলার স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd