• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে বাধা: শাহনেয়ামতুল্লাহ কলেজের অবস্থানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ / ২০৬ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়-বেলেপুকুর প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণে শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষের আপত্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। সোমবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক হাজার স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলেপুকুর, শিয়ালা, গনকা সহ ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণ দাবি করেন, বহু বছর ধরেই কলেজের ভেতর দিয়ে বিশ্বরোড মোড় অভিমুখে একটি চলাচলের পথ ব্যবহার হয়ে আসছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে সেই পথটি বন্ধ করে দেয়, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করে।

স্থানীয়রা জানান, সরকারি পর্যায়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলেপুকুর টু বিশ্বরোড মোড় পর্যন্ত ৩০ ফিট প্রশস্ত একটি সংযোগ সড়কের পরিকল্পনা অনুমোদন পায়। অধিগ্রহণ প্রক্রিয়াও প্রায় সম্পন্ন। অথচ ঠিক এই সময় শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ প্রতিবন্ধকতা তৈরি করে প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে।

বক্তারা বলেন, এই রাস্তা বাস্তবায়ন হলে বেলেপুকুর, শিয়ালা, গনকা এলাকার কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। অথচ কলেজ কর্তৃপক্ষ জনস্বার্থের কথা উপেক্ষা করে ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের দিয়ে একতরফা মানববন্ধন করিয়েছে, যা নিন্দনীয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক (গানু), জেলা যুবদলের সদস্য সৈকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ কাজ শুরু না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট শাহনেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে কলেজের সামনে থেকে একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে, যা এই ইস্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভের জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd