এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) লাখাই উপজেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে পারভেজ হাসান (দৈনিক হবিগঞ্জের জননী) সভাপতি এবং এস এম জুবায়ের আহমেদ (দৈনিক হবিগঞ্জের তরফ বার্তা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন লাভ করেছে।আজ ৩রা জুলাই, ২০২৫ তারিখে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলী নোয়াজ (দৈনিক মানবজমিন),মহসীন সাদেক (দৈনিক প্রতিদিনের বাণী),আশিষ দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব শাহরিয়া,সাংগঠনিক সম্পাদক: ইয়াকুব হাসান অন্তর (দৈনিক হবিগঞ্জের বাণী),দপ্তর সম্পাদক তৌহিদ মোল্লা (দৈনিক আমার সময়),পচার সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক কামরুল হাসান সুজন,
নির্বাহী সদস্য এম এ ওয়াহেদ, মোহাম্মদ বাহার উদ্দিন,
বিল্লাল আহমেদ, আলী আহমদ, মহিউদ্দিন আহমেদ রিপন, সুমন আহমেদ বিজয়,উল্লেখ্য জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি মোঃ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।