• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

মোঃ ফজলুল কবির গামা / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধি:

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের উজির আলী স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে সমবেত হতে শুরু করে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd