• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল রুহিয়া কর্মী গ্রুপ

আহসান হাবিব রুবেল / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আহসান হাবিব রুবেল, স্টাফ রিপোর্টার,

চলমান তীব্র শৈত্যপ্রবাহে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপ। শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রুহিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এই কর্মসূচিতে কর্মী গ্রুপের সদস্যরা নিজ হাতে দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন। শীতের কনকনে ঠান্ডায় মানবিক উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।

এ সময় রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রধান হামিদুল ইসলাম জানান ,শীত মৌসুমে যেন কোনো মানুষ কষ্টে না থাকে, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন বিশ্ব জাকের মঞ্জিল এর রুহিয়া থানা কর্মী গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কাজে রুহিয়া থানা কর্মী গ্রুপের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd