• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মকবুলার রহমান / ৪৭৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ইউএনও মোঃ ইসাহাক আলী বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার।”

সভা শেষে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd