• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

দিনাজপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫ আহত ১৫

মোঃ মকবুলার রহমান / ১২৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের ঘোড়াঘাটে চলন্ত বাসের ট্রাকের পেছনে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার ভোররাতে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দি ডেইলি স্টার বাংলা সুত্রে এমনটি জানা গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শাহজাহানপুর এলাকায় রাস্তায় আটকে থাকা একটি আমবোঝাই ট্রাক উদ্ধার করার কাজ চলছিল। সেই ট্রাকের সামনে দাঁড়ানো ছিল একটি বালুবোঝাই ট্রাক। ঠিক তখনই পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বালুবোঝাই ট্রাকে এবং পরে আমবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহত নারীর পরিচয় জানা গেছে—তামান্না আক্তার (২৪), বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি গ্রামে, পিতা হাসেম আলী।
বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd