• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনায় মাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ ৫ জন গ্রেপ্তার

বার্তা বিভাগ / ২৩১ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

৪

স্টাফ রিপোর্টার

পাবনার সাঁথিয়া উপজেলায় গর্ভধারিণী মাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ভিডিওতে মা‌কে মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা করার দৃশ্য ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে জনরোষ তৈরি হয়।

শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাপানিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনী ছেলে, পুত্রবধূসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন— ছেলে নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক টিপু মিয়া (২৫) ও মিনার হোসেন (৩০) এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী তার শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। এরপর ছেলে নজরুল ইসলাম দীর্ঘক্ষণ মায়ের গলা চেপে ধরে রাখেন এবং একপর্যায়ে তাকে মাটিতে আছড়ে ফেলে লাথি মারেন। অসহায় মা চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ অভিযুক্তদের ‘অমানুষ’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়দের বাধার মুখে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, “এ ঘটনায় আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd