• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরাইলি বাহিনীর আটক—জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

বার্তা বিভাগ / ১০৩ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনীর আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী বহর ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’র নৌযানগুলোকে আন্তর্জাতিক পানিসীমা থেকে জোরপূর্বক আটক করেছে ইসরাইলি সেনারা। ওই বহরের অন্তর্ভুক্ত ‘কনশানস’ নামের জাহাজে থাকা ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীর মধ্যে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমও রয়েছেন।”

তিনি আরও বলেন, “এই নৌযানগুলোতে গাজাবাসীর জন্য খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানি বহন করা হচ্ছিল—যা সম্পূর্ণ মানবিক উদ্যোগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরাইলের নেই। নৌযান ও মানবাধিকারকর্মীদের আটক করে তারা আবারও মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংঘটিত করেছে।”

অধ্যাপক পরওয়ার বলেন, “ইতোমধ্যে বিশ্বব্যাপী এ ঘটনার নিন্দা ঝড় উঠেছে। গাজার ক্ষুধার্ত ও অবরুদ্ধ মানুষের কাছে সাহায্য পৌঁছানোর এই উদ্যোগে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।”

তিনি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইসরাইলের ওপর অবিলম্বে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে ত্রাণবাহী জাহাজগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এবং আটককৃতদের দ্রুত মুক্তি দেওয়া হয়। একইসাথে বাংলাদেশী নাগরিক শহিদুল আলমসহ সকল মানবাধিকার কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনটি জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd