• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

বালিয়াডাঙ্গীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ জয়নাল আবেদীন / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও 

ঠাকুরগায়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন উমের আলী (৫৫) নামে এক কৃষক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা প্রায় ১২টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত উমের আলী প্রতিদিনের মতো সেদিনও নিজের আলুর জমিতে কাজ করছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহত উমের আলী ওই গ্রামের মৃত পরব আলীর ছেলে। মৃত্যুর খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বিকাল সাড়ে ৫টায় ঝলঝলী মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এদিকে, হঠাৎ এই মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, উমের আলী ছিলেন পরিশ্রমী ও সৎ মানুষ। তার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd