মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে।দিবসটি উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি শহিদদের আত্নার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয় র্যালির আয়োজন করে।ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ডে পথসভায় মিলিত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ জুয়েল, মোসলেম উদ্দিন দুলাল মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মুস্তফা বিএনপি নেতা কাজী নিজাম, কাজী আলাউদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আবুল কালাম বাচ্চু, এছাহক আলী, ইফতেখারুল ইসলাম শ্যামা, ইয়াসিন আলী, বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, শিলখুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, মিজান শিকদার, শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুহাসান সোহেল মনা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
র্যালিতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।