• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এম এ ওয়াহেদ / ২১০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাইঃ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর পরিচালনায় উপজেলা সভা কক্ষে সকাল সাড়ে ১১টায় গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনায় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদর, প্রাথমিক ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ জুলহাস কাজী, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামিম আহমেদ খান প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, জনগণের ভালো বাসা অর্জনের মাধ্যমে যার যার অবস্থান থেকে বৈষম্য মুক্ত থেকে কাজ করার জন্য তিনি সকলের আহবান জানিয়ে বলেন আগে নিজে সংশোধন হতে হবে পরে দেশ ও দেশের জনগনের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমাদের ছাত্র ছাত্রীদের কে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে এতেই দেশ ও দেশের কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত মাওলানা মুশতাক আহমেদ। গীতা পাঠ করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদার। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করে লাখাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd