• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

এম এ ওয়াহেদ / ২৩০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:

লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২৫ এ বিভিন্ন পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুল্লাবাজার ব্যকস এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২৫ কে সামনে রেখে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুল্লাবাজার ব্যকস নির্বাচন-২০২৫ এর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন বুধবার (১১ জুন) বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।
বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায় মনোনয়ন পত্র জমাদানে শেষ দিন ১১ জুন/২৫ বিকেলে ৫ ঘটিকা পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ ৩ পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন সভাপতি পদপ্রার্থী হিসেবে মোঃ বাদশা মিয়া,
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জুনাইদ চৌধুরী ও আসাদুজ্জামান চৌধুরী সোনাই,
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ রবিউল হুসাইন ও আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১২ জুন/২৫, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩ জুন এবং ১৪ জুন/২৫ প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৬ জুন/২৫ রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে। এতে ৬৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd