• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৫ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে

মোহাম্মদ বাহার উদ্দিন / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

লাখাইয়ে বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ( ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন টানা দুই মেয়াদের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ বাদশা মিয়া (ছাতা)। এ পদে আর অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুনাইদ চৌধুরী ( হরিণ) এবং বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ)।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তরুণ ব্যবসায়ী রবিউল হোসেন রবি ( তালা) এবং আব্দুর রাজ্জাক ( ফুটবল) ।
নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেওয়া ৪ প্রার্থীর প্রচার প্রচারণা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতিদিন সকাল থেকে বাজারের ব্যবসায়ী বৃন্দে ব্যবসা প্রতিষ্ঠান এ এবং গ্রামের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন। ব্যানার ও পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বুল্লাবাজার এর প্রতিটি অলিগলি ও হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক এর পাশের বাজার অংশ।
বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আগামী ২৬ জুন/২৫ বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী বুল্লাবাজার ব্যকস এর নির্বাচনে ৬ শত ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তা হিসাবে উপজেলা প্রশাসনের সহায়তায় ১ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে একটি মাত্র কেন্দ্র ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর মিলনায়তন কেন্দ্র।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েনের আবেদন পত্র দাখিল করা হয়েছে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে।
এ বিষয়ে বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন কমিশন সচিব ও বুল্লাবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ইতিমধ্যে ৫ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd