এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়াদা সুলতানার অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ তদন্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক পত্রের মাধ্যমে তাকে জনবল অবকাঠামো ও এমপিও নীতিমালার ২০২১ এর ১৮.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী বিধি মোতাবেক বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কেন গ্রহন করা হবে না এ বিষয়ে ৭ (সাত) কর্মদিবসে মধ্যে জবাব প্রেরনের জন্য ৩ সেপ্টেম্বর /২৫ তারিখে এক পত্রের মাধ্যমে নির্দেশক্রমে অনুরোধ করেছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন। এর আগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ পত্র প্রেরন। করেছেন। উল্লেখ্য ইতিপূর্বে দৈনিক ভোরের ডাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা সুলতানার বিরুদ্ধে পিবিজিএসই প্রকল্পের আওতায় যথাযথ ভাবে অর্থ খরচ না করায় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্তে নামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন। তিনি তদন্ত শেষে সৈয়দা সুলতানার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন প্রেরন করেন। প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা তার সুপারিশ পত্র সুত্রে জানা যায়, সৈয়দা সুলতানা তিনি তার খেয়াল খুশি মতো নিজের স্বার্থ হাসিলের মানসে প্রকল্পের অর্থ যথাযথ ভাবে কাজ না করে অর্থ আত্মসাৎ করেছেন। সুত্রে আরো জানা যায়, পিবিজিএসই প্রকল্পের ৫ লাখ টাকা খরচের কোন হদিস নেই এবং তদন্ত কার্যক্রমের সময় তিনি মুখোমুখিও হয়নি।প্রকল্পের অধিকাংশ টাকা তিনি আত্মসাৎ করেছেন মর্মে প্রমানিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পিবিজিএসই প্রকল্পের বরাদ্দকৃত টাকায় শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, লাইব্রেরির জন্য বই ক্রয়, সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রী ও শিক্ষকদের আর্থিক অনুদানের খাতের বরাদ্দকৃত অর্থের সঠিক ভাবে ব্যবহার করেননি যা সরেজমিনে শৌচাগার, ও টিউবওয়েল বা কমনরুমের অস্থিত নেই। এছাড়াও অন্যান খরচের বিল ভাউচার দেখাতে পারেননি মর্মে তথ্য সুত্রে জানা যায়। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । সৈয়দা সুলতানার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে তথ্য সুত্রে আরো জানা যায় তিনি নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করেন এতে করে বিদ্যালয়ে পাঠদানে ছাত্র ছাত্রীদের বিরাট প্রভাব পড়ছে এবং শিক্ষারমান দিন অবনতি হচ্ছে। সুত্রে আরো জানা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে দেয়ালে শোভা পাচ্ছে ম্যানেজিং কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান মোল্লা ও তার মায়ের ছবি যা সরকারী নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। সুপারিশ পত্র সুত্রে আরো জানা যায় ইউনিসেফ কর্তৃক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত সাবান,হারপিক,হ্যান্ডওয়াশ, স্যানিটারী ন্যাপকিন স্যাভলন পণ্য নামমাত্র বিদ্যালয়ে প্রদান করে বাকি পণ্য তার ব্যক্তিগত জিম্মায় নিয়ে আত্মসাৎ করেছেন। এ ছাড়াও বিদ্যালয়ে উপস্থিত না থেকে বিভিন্ন সময় আদালতে দৌড়ঝাঁপ করার কারণে প্রতিস্টানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দাপ্তরিক চাহিত তথ্য দিতে অসহযোগিতা ও নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন এতে করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র ছাত্রী দিন দিন কমে যাচ্ছে ও ফলাফলে ধস নেমে এসেছে। এ ছাড়াও তিনি অনেক চিঠি পত্র বা নোটিশ গ্রহন না বিধি লংঘন করেন এবং অপ্রীতিকর আচরণ করেন মর্মেও তদন্তে বেড়িয়ে আসে এবং তিনি প্রতিনিয়ত বিভাগীয় আদেশ নির্দেশ অমান্য করেই চলেছেন এবং কথায় কথায় দাম্ভিকতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন যা খুবই বিব্রতকর ও মানহীনকর। সংশ্লিষ্ট দপ্তর সুত্র জানায় শিক্ষক সৈয়দা সুলতানার বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ আত্মসাৎ এর তদন্ত করে তার এমপিও বাতিল সহ তাকে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি চেয়ে সুপারিশ পত্র প্রেরন করা হয়। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমার উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেয়া শোকজ নোটিশ সৈয়দা সুলতানা কে নোটিশ দেয়া হলে সে নিজে রিসিভ না করে ওই বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মওদুূদ কে দিয়ে গত ৪ সেপ্টেম্বর নোটিশ রিসিভ করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা সুলতানা বলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেয়া শোকজ নোটিশ আমি পেয়ছি তবে এ বিষয়ে আপনাকে আর কোন তথ্য দিতে রাজি নই।