• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ থেকেঃ

লাখাই উপজেলার মোড়াকরি হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী। তিনি বলেন, “সমাজ থেকে বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, জুয়া, মাদক ও দাঙ্গা নির্মূলে প্রত্যেক নাগরিকের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। লেখাপড়া করে শিক্ষিত নাগরিক হয়ে সমাজ ও দেশকে দুর্নীতি, ঘুষ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে অবদান রাখতে হবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যদি সচেতন হয় তবে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

সভা শেষে শিক্ষার্থীরা সমাজ সংস্কারমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd