• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সার সংকট নিরসনে মনিটরিং কমিটির সভা

এম এ ওয়াহেদ / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ

লাখাইয়ে চলমান তীব্র সার সংকট নিরসনে উপজেলা সার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় চলমান তীব্র সার সংকট নিরসনে উপজেলা সার মনিটরিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার মনিটরিং কমিটির সভা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা সার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সার ডিলার বৃন্দ, কৃষক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আকস্মিক ভাবে রোপা আমন মৌসুমে তীব্র সার সংকট এর কারণ ও তা নিরসনে করনীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার, সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, সার ডিলার নুরুল হক সহ উপস্থিত ডিলার গন।
সভায় বক্তারা বলেন লাখাইয়ে চলতি মৌসুমে রোপা আমন ধান এর আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাওয়া, ৭ জন ডিলার তাদের নামে বরাদ্দকৃত সার অদ্যাবধি উত্তোলন না করা,টিএসসি, এমওপি সার এর পরিবর্তে ডিএপি সার এর প্রতি কৃষকদের নির্ভরশীলতা বৃদ্ধি, বর্ধিত মূল্যে সার বিপণন বন্ধে মনিটরিং জোরদার করায় একশ্রেণির সার ব্যবসায়ী সিন্ডিকেট এর কৃত্রিম সংকট সৃষ্টির প্রচেষ্টা, চাহিদা অনুযায়ী সার বরাদ্দ না পাওয়াকে সার সংকট এর কারণ বলে উল্লেখ করেন বক্তরা।
সভায় আলোচনায় সার সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে রয়েছে সার বরাদ্দ বৃদ্ধি ডিএপি ৩ শত টনে উন্নীত করনে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো,যে সকল সার ডিলার সময়মতো তাদের অনুকূলে বরাদ্দকৃত সার উত্তোলন করেননি তাদের নোটিশ প্রদানের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা এবং বার তা লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ডিলার দের তাদের গোডাউন এর তথ্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে লিখিত ভাবে অবগত করন,প্রত্যেক ডিলার এর বরাদ্দকৃত সার উত্তোলন ও বিক্রির বিষয়ে যথাযথ বিধি অনুসরণ পূর্বক মনিটরিং জোরদার, প্রত্যেকটি কৃষক গ্রুপের সদস্যদের নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন কৃষকদের অতিপ্রয়োজনীয় সার সংকট নিরসনে সম্ভব সবকিছু করতে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এ সংকট থেকে উত্তোরন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd