• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার।

এম এ ওয়াহেদ / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ থেকেঃ

লাখাই উপজেলার ঐতিহ্যবাহী লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত গেছে। এই বাজারের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এ অগ্নি কান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমান ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ভস্মীভূত হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে রাম জয়ের ফার্মেসী, সাংবাদিক আশীষ দাশগুপ্তের হোমিওপ্যাথিক ফার্মেসী, সামাধ্য পালের চায়ের দোকান, আব্দুল মালেক মিয়ার ফলের দোকান, সুসেন দেবনাথের স্বর্ণকারের দোকান, রঞ্জিত শীলের সেলুন ও সুতার দোকান, কর্ণ দেবনাথের পানের দোকান, উপা নন্দের ফার্মেসী এবং সন্তোষ রায়ের একটি দোকান। এছাড়া, পল্লী বিদ্যুতের ১০টির বেশি মিটারও ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে।
আগুন শিখা উপরে উঠার পর বাজারের পাহারাদারগন এই শিখা দেখে তাদের সুরচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং যে যে ভাবে পাড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সবকিছু আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে লাখাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নান-এর নেতৃত্বে একদল দমকল কর্মী ঘটনাস্থলে রওয়ানা দেন। তবে যাতায়াতের রাস্তা ভালো না থাকায় এবং বটতলায় রাস্তায় বর্ষার পানি থাকায় তাদের ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। আব্দুল হান্নান জানান, “বটতলায় আমাদের প্রায় দেড় ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর নৌকা যোগে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাংবাদিক আশীষ দাশগুপ্ত জানান, “আমরা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে শেষ । চোখের সামনে প্রায় ২০ থেকে ৪০ হাত উপর পর্যন্ত আগুনের লেলিহান। তারা আরও বলেন, “এতে আমাদের নগদ টাকাসহ প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীদের পুড়ে যাওয়া দোকানের মালামাল ও নগদ টাকা কয়লায় পরিণত হয়েছে। ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান গতকাল শুক্রবার বিকেলে আমি সহ আমার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ লাখাই সার্কেল এর মোঃ শহিদুল ইসলাম মুন্সী সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আসছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd