• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন বন্দর থানার জামায়াতের আমীর মো: খোরশেদ আলম, সহযোগিতার আশ্বাস

মোঃ আতাউর রহমান / ১৯২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মো: আতাউর রহমান,স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর থানা আমির মো: খোরশেদ আলম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে তিনি ভক্ত ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য নিরাপত্তার আশ্বাস প্রদান করেন।
বন্দর উপজেলাধীন সাবদী পূজা মন্দির, বিবিজোড়া শ্রীশ্রী পরেশ সাদুর আশ্রম, প্রেমতলা ও লাঙ্গলবন্ধ এলাকাসহ প্রায় ১০টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।

জামায়াতের নেতারা জানান, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd