• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সর্বদলীয় নেতা পরিচয়ে মুসা মেম্বারের অপকর্ম—সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি

ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি / ৬৫ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৫ আগস্ট–পরবর্তী সময়ের ‘স্বঘোষিত বিএনপি নেতা’ পরিচিত মুসা মেম্বার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এলাকাবাসীর অভিযোগ—দলীয় পরিচয় বদলে একের পর এক অপকর্মের সঙ্গে জড়িত থাকার দায় আড়াল করতে তিনি সাংবাদিকদের প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

গত বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুসা মেম্বার নিজ মোবাইল থেকে সাংবাদিক আরিফ হোসাইন ও তার সহযোগীদের উদ্দেশে এই হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ডাক্তার বাড়ির একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং গ্যারেজ পরিচালনা করছেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিনের ভাই মিজু মেম্বার ও তার স্বজনরা। স্থানীয়দের দাবি, নাসিরুদ্দিন দীর্ঘ সময় পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি থাকা অবস্থায় তার প্রভাবের সুযোগে এই গ্যারেজ ব্যবসা নির্বিঘ্নেই চলছে।

এলাকাবাসীর আরও অভিযোগ—নাসিরুদ্দিনের ভাই ডাক্তার আল মামুনসহ পুরো পরিবারটি বহু বছর ধরে বিভিন্নভাবে বলপ্রয়োগ, দখল ও দুর্নীতির মাধ্যমে এলাকাকে জিম্মি করে রেখেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা “ক্ষমতার ছায়ায়” চাপা পড়ে গেছে বলেও দাবি করেন স্থানীয়রা।

ঘটনার সূত্রপাত ঘটে যখন সাংবাদিক আরিফ হোসাইন ও তাঁর সহকর্মীরা খবরের সত্যতা যাচাই করতে মধুপুর চৌরাস্তা সংলগ্ন ওই গ্যারেজে পৌঁছান। সেখানে উপস্থিত মিজু মেম্বার, যিনি ডামি নির্বাচনে ইউপি সদস্য পদে রয়েছেন বলে পরিচয় দেন, সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করেন। পরে তার ইন্ধনে মুসা মেম্বার সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ ও প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

স্থানীয়রা মন্তব্য করেন—
“মুসা মেম্বার এখন ঝিনাইদহের নতুন হিরণ চেয়ারম্যান। তার ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায় না। আগে আওয়ামী লীগ করলেও এখন বিএনপি পরিচয়ে নানা অপকর্ম করছে। তার ইটভাটাসহ সব জায়গায় হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ।”

তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা মনে করেন।

মুসা মেম্বারের বিরুদ্ধে ভুক্তভোগী আশিকুর রহমান জানান—
“আমরা তার ইটভাটা থেকে ইট কিনতে ৪ লাখ ৯৫ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু ইট না দিয়ে উল্টো আমাদের অপমান করেছে। জোর করে ব্ল্যাংক স্ট্যাম্পে সই নিয়েছে। সে আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, হিরণ চেয়ারম্যানেরও প্রিয়পাত্র। আমরা প্রশাসনের কাছে বিচার চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ অসংখ্য অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে মুসা মেম্বারের বিরুদ্ধে। তার কারণে গ্রামবাসী সবসময় আতঙ্কে থাকে।

এদিকে সাংবাদিক আরিফ হোসাইন ও তার সহকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানায় ভুক্তভোগী সাংবাদিক ইউনিট একটি লিখিত অভিযোগও জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd