• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

সুপারির আগুনে দগ্ধ পানপ্রেমীরা

এম এ ওয়াহেদ / ৫০৬ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

এম এ ওয়াহেদ, 

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে শুরু করে জেলার বিভিন্ন হাটবাজারে সুপারির দামে লেগেছে আগুন। আকাশছোঁয়া দামে বিপাকে পড়েছেন পানপ্রেমী নারী-পুরুষ। বাংলা সংস্কৃতিতে যেমন প্রচলিত কথা আছে “ভাতে-মাছে বাঙালি”, তেমনি আরেকটি অপ্রতিরোধ্য অভ্যাস হলো “পান-সুপারি ছাড়া চলে না”। দেশের প্রায় ৪০ শতাংশ নারী-পুরুষের এ অভ্যাস এতটাই গভীর যে, অনেকে মনে করেন ভাত-মাছের মতো পান-সুপারিও দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ।

সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সুপারির দাম বাড়লেও পানপ্রেমীদের ভিড় কমেনি। হাট-বাজারের পান দোকানে দীর্ঘ লাইন ধরে মানুষ পান কিনছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র এক বছরের ব্যবধানে সুপারির দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি।

গত বছর সিঙ্গাপুরী সুপারি পাইকারি বাজারে ছিল ৫৪০ টাকা কেজি, খুচরায় ৬০০ টাকা। কাঁচা সুপারি পাইকারি ৩৬০ টাকা আর খুচরায় ৪০০ টাকা। অথচ এখন সিঙ্গাপুরী সুপারির পাইকারি দাম ৮৫০ টাকা এবং খুচরায় ৯০০ টাকা। দেশি কাঁচা সুপারির দামও বেড়ে পাইকারিতে ৬৫০ টাকা এবং খুচরায় ৬৭০ টাকা হয়েছে।

দামের এ উর্ধ্বগতির কারণ জানতে চাইলে ব্যবসায়ী সুভাষ শুক্ল বৈদ্য জানান, “সিঙ্গাপুরী সুপারি আমদানিভিত্তিক। ডলারের দাম বাড়ায় এর দামও বেড়েছে। আর দেশি কাঁচা সুপারির চাহিদা এখন অনেক বেশি, তাই পাইকাররা বেশি দামে কিনছে, ফলে খুচরা বাজারেও দাম বাড়ছে।”

পানপ্রেমীদের অনেকে জানিয়েছেন, অভ্যাসের কারণে সুপারি খাওয়া বাদ দেওয়া সম্ভব নয়। তবে দাম বাড়ায় খাওয়ার পরিমাণ কিছুটা কমিয়েছেন। একজন ক্রেতা হাসতে হাসতে বললেন, “আগে দিনে ১০-১২ বার পান খেতাম, এখন খাই ৫-৬ বার। অভ্যাস ছাড়তে পারবো না, যত দামই হোক।”

দাম বাড়ার পরও সুপারির বাজারে ভিড় প্রমাণ করে, বাঙালির পানপ্রেমে মন্দা নেই। প্রশ্ন শুধু একটাই—এই আগুন কতদিন স্থায়ী হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd