• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

হবিগঞ্জের পুরাতন খোয়াই ও সুতাং নদী দখল-দূষণে অস্তিত্ব সংকটে

এম এ ওয়াহেদ / ২৩১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন খোয়াই ও সুতাং নদী দখল ও দূষণের কারণে আজ মারাত্মক সংকটে পড়েছে। প্লাস্টিক, পলিথিন ও কলকারখানার অপরিশোধিত বর্জ্যে নদীর পানি কালো হয়ে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। নদীর তীরজুড়ে আবর্জনার স্তূপ, অপরিকল্পিত সড়ক নির্মাণ, পাহাড়-টিলা ও বনভূমি উজাড়ের ফলে জেলার পরিবেশ ও জীববৈচিত্র্য বিপর্যস্ত হয়ে পড়ছে।

পরিবেশের এই ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় হবিগঞ্জ শহরে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জ এবং প্রাকৃতজন এর উদ্যোগে চিত্রাঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা হবিগঞ্জের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও সমাজকর্মী অলক দত্ত বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আর্ট এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হবিগঞ্জের প্রিন্সিপাল আশিষ আচার্য্য।

বক্তারা বলেন, তথাকথিত উন্নত দেশের কর্মকাণ্ডে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে আমাদের মতো দেশ। ফলে হাওর শুকিয়ে যাচ্ছে, দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে, বনায়ন ধ্বংস হচ্ছে। হবিগঞ্জের সুতাং নদী ইতোমধ্যে দেশের অন্যতম দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়েছে। শহরের কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপে খাল-জলাশয়-হাওর ও নদী ভয়াবহ দূষণের শিকার।

অন্যদিকে পুরাতন খোয়াই নদী দুই দশক ধরে দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব হারানোর পথে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বারবার আন্দোলন করলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বক্তারা আরও বলেন, মানুষের অধিকার, কর্মসংস্থান ও টেকসই জীবনের স্বার্থে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা ও প্রকৃতি ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd