স্টাফ রিপোর্টার
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের আটজন প্রবাসীর দুর্ঘটনাজনিত মৃত্যুতে জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
(জামায়াতের আমীরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তাটি দৈনিক সীমান্তের আলো পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো)
👉ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের সন্দ্বীপ নিবাসী আটজন প্রবাসীর দুর্ঘটনাজনিত ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের এই আটজন নাগরিক জীবন-জীবিকার সন্ধানে পরিবার ও দেশকে কিছু দিতে ওমান পাড়ি জমিয়েছিলেন। মহান আল্লাহ তা‘আলার ইচ্ছায় গতকাল মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তারা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
আল্লাহ তা‘আলা তাদের এই ইন্তিকালকে শাহাদাতের মর্যাদা দান করুন। এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে চলা প্রবাসী বাংলাদেশিরা আমাদের থেকে বেদনাদায়কভাবে হারিয়ে যান। রাব্বুল আলামিন তাদের শোকসন্তপ্ত পরিবার ও আপনজনদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
তাদের মৃতদেহ সরকারি খরচে ও দায়িত্বে দেশে আনার দ্রুত উদ্যোগ গ্রহণ করা বিবেক ও বাস্তবতার দাবি। কারণ তারা শুধু পরিবার নয়, দেশকেও বিরামহীনভাবে দিয়ে চলেছেন। সরকার এ ব্যাপারে দায়িত্বমুক্ত থাকতে পারে না। পাশাপাশি পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তশালী জনগণকে আন্তরিক আহ্বান জানাই।
মহান আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করুন, তাদের পরিবারের ওপর রহম করুন এবং তাঁর অভিভাবকত্বে তাদেরকে একান্তভাবে কবুল করুন। আমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এ শোকবার্তা প্রকাশ করেন। এই লেখাটি ইউনিক করে সাজিয়ে দাও