• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন দেবীগঞ্জে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক খগেশ্বর(৪৮) গ্রেপ্তার দীর্ঘ ২০ বছর পর নতুন ভবন হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় সৈয়দপুরের ইংরেজি বানান ‘Saidpur’ কেন? প্রশ্ন তুললেন সালাহউদ্দিন সুমন জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন(এমপি)

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

৬

মোঃ সাবিউদ্দিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন তিনি।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য (এমপি) হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (৮৫)। এর মধ্যে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ১৫১, ময়মনসিংহ ৬ গনপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন(এমপি) আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম ও নির্বাচন অফিসার মোঃ তাজুল রায়হান মহোদয়ের কাছ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ উপস্থিত ছিলেন জনতার একাংশ।

রাজনীতিতে সক্রিয় এবং আইনজিবী মোসলেম উদ্দিন ৭ মে ১৯৮৬ সালের তৃতীয়, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ময়মনসিংহ-৬ আসনে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। ১৯৭০ সাল থেকে আসনটিতে আওয়ামী লীগ ছয়বার বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd