• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

সামরিক অভিযানের চাপে অস্ত্রের ঘাটতি, উৎপাদন বাড়াতে বড় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে আলোচনা

মোঃ মকবুলার রহমান / ৮১ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

১৪

মোঃ মকবুলার রহমান ,নিজস্ব প্রতিবেদক:

ইরানে সাম্প্রতিক হামলা এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত অস্ত্রের মজুত কমে যাওয়ায় তা দ্রুত পুনরায় পূরণে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যেই দেশটির শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ,দি ডেইলি স্টার বাংলা জানিয়েছে ,শুক্রবার যুক্তরাষ্ট্রের বড় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠক করবে প্রশাসন। এতে প্রধানত অস্ত্র উৎপাদন দ্রুত বাড়ানো এবং বিদ্যমান ঘাটতি পূরণের কৌশল নিয়ে আলোচনা হবে।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন ও আরটিএক্সের (RTX) শীর্ষ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতার কারণে অস্ত্রের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত দ্রুত পুনর্গঠন এবং সামরিক সক্ষমতা ধরে রাখতে জরুরি ভিত্তিতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বৈঠকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের একটি সম্পূরক বাজেট প্রস্তাব উত্থাপন করা হতে পারে, যা মূলত অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও ঘাটতি পূরণে ব্যয় করা হবে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান কতদিন স্থায়ী হবে, তার ওপর নির্ভর করে এই বাজেটের পরিমাণ ভবিষ্যতে বাড়ানো বা কমানো হতে পারে।
বিশেষ করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেত্রে চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পিএসি-৩ ইন্টারসেপ্টরসহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করতে এই পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd