এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:
লাখাইয়ে ফ্লাডরিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আক্তারুজ্জামান।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য।
আলোচনায় অংশ নেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোতি লাল গোপ, কৃষি উদ্যোক্তা ও ভার্মি কম্পোস্ট উৎপাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সফল কৃষক মোহাম্মদ শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে ভাসমান বেডে সবজি চাষ প্রযুক্তি প্রদর্শন করে উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য
প্রথম পুরস্কার , মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার উৎপাদন প্রদর্শন স্টলে মোঃ ফারুক মিয়া তালুকদার ২য় স্থান
এবং মোঃ ইকবাল মিয়া বস্তায় সবজি চাষ প্রযুক্তি প্রদর্শন করে ৩য় পুরষ্কার লাভ করেন।
তাছাড়াও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রযুক্তি গ্রাম প্রদর্শন করে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ টিপু ফরাজী, একক ও মিশ্র ফল বাগান প্রদর্শন করেন মোঃ শরীফুল ইসলাম এবং আইপিএম প্রযুক্তি প্রদর্শন করে মোঃ সাইফুল ইসলাম পুরস্কৃত হয়েছেন।
মেলায় বিভিন্ন প্রযুক্তির ১৬টি স্টলের সংশ্লিষ্ট কৃষকদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।
এর আগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৬ ইউনিয়ন এর ৩০ টি কৃষক গ্রুপের কৃষক / কৃষাণী ফলোআপ ব্রিফিং অনুষ্ঠিত হয়।