• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৬ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার চাপ সৃষ্টির অভিযোগ ডোমারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লাখাইয়ে ৫৭ শতাংশ জমিতে ছয় জাতের সবজি চাষ, দুই লাখ টাকার বেশি বিক্রির স্বপ্ন কৃষক আব্দুর রহমানের বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া ডোমারে লাঠিখেলার জমজমাট আসর, হারানো ঐতিহ্যের প্রাণবন্ত আয়োজন দেখতে হাজারো মানুষের ঢল  প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ‎ জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন ও নদী সুরক্ষা অন্তর্ভুক্তির আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া

পঞ্চগড় প্রতিনিধি / ১৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২০

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের বটতলী এলাকায় ক্ষেতে পানি দিতে গেলে সেই সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে ধনঞ্জয় (পিতা: অনুকূল) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় তরুণ ধনঞ্জয়ের পরিবার, আত্মীয়স্বজন ও পুরো মাড়েয়া বামনহাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বটতলী নামক স্থানে
ক্ষেতে পানি দিতে গেলে সেই সময়ে অসাবধানতাবশত বা অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন ধনঞ্জয়। মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। বিষয়টি নজরে আসতেই আশপাশের লোকজন ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়; ঘটনাস্থলেই কিংবা উদ্ধারের পরপরই তার মৃত্যু ঘটে।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে শোকাহত স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান। চোখের সামনে একটি প্রাণবন্ত ও কর্মক্ষম তরুণের এমন মর্মান্তিক পরিণতি দেখে উপস্থিত অনেকের চোখেই জল নেমে আসে। ধনঞ্জয়ের বাবা অনুকূলসহ পরিবারের সদস্যদের আহাজারিতে বটতলী ও আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সোয়েল রানা এর কাছে ঘটনার বিবরন জানতে চাইলে তিনি বলেন, সরকাজি কাজে আমি বাইরে থাকাতে সেখানে উপস্থীত হতে পারিনি, এমতাঅবস্থায় আমি
ঘনটনা স্থলে বোদা থানার এস আই খুরশিদ আলমকে পাঠাই।

বোদা থানার এস আই খুরশিদ আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের বটতলী এলাকায় ক্ষেতে পানি দিতে গেলে সেই সময়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়, পারিবারিক ভাবে কোন আপত্বী না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd